Saturday, September 19, 2026

সৎ বাবার একাধিকবার ধ’র্ষ’ণের শিকার কণ্যা(১১), ধ’র্ষ’ক আটক

মাসুদ চৌধুরী সাঈদ:

সৎ বাবার একাধিকবার ধর্ষণের শিকার ১১ বছরের শিশু কণ্যা। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। মানিকগঞ্জে ঘিওর উপজেলা বানিয়াজুরী ভাড়া বাসায় মিল শ্রমিক জুলহাস নামের ব্যাক্তি কণ্যাসহ এক মহিলাকে বিয়ে করে বসবাস করতেন।

কিছুদিন পর ঐ কণ্যার ওপর বদনজর পরে সৎ বাবার। তার কথা না শোনার জন্য বিভিন্ন সময় তাঁকে শারীরিক যৌন নির্যাতন করতো। ভয়ভীতি দেখিয়ে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে। এবিষয়ে তার ভয়ে কাউকে বলতে সাহস পায়নি শিশু কণ্যা। গত রবিবার সকালে বাসায় একা পেয়ে আবারো জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। একারণে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। মা বাসায় এসে মেয়ের এ অবস্থা দেখে জিজ্ঞেস করলে বিস্তারিত সব জানায়। পরে মেয়েকে নিয়ে স্থানীয় বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে যান। চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘিওর থানায় জানান।

বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ভুক্তভোগী শিশু ও তার মা পরিষদে এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। শিশুটির মা বলেন, তাঁর স্বামী যে এমন জঘন্য কাজ করতে পারেন, তা তিনি কখনো কল্পনাও করেননি। ভয় দেখানোর কারণে মেয়েটি এতদিন কাউকে কিছু বলতে পারেনি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত জুলহাসকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ