সোমবার, মে ২৫, ২০২৬

বগুড়ায় ই’য়াবাসহ দুই পুলিশ সদস্য আটক, উদ্ধার ৩০০ পিস ট্যাবলেট

বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

২৩ মে সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। এর মধ্যে আব্দুল ওয়াহাব একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য। অপরদিকে সাইদুর রহমান জয়পুরহাট জেলা পুলিশের সদস্য হলেও গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান বগুড়ায় ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ