
সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
১৬ জুন রাত ১০টা ৩০ মিনিট ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মারুফ হোসেন (৩৭), পিতা- মো. নুর ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে অধিদপ্তর সর্বদা তৎপর রয়েছে।

