
মাসুদ চৌধুরী সাঈদ:
বুদ্ধ প্রতিবন্ধী মেয়ের হাতে মা খুনের অভিযোগ উঠেছে। ৯ জুন মঙ্গলবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নে মধ্য ধুশুরিয়া গ্রামের মৃত সোবাহান আলীর কণ্যা প্রতিবন্ধী রোকেয়া বেগম (৬৫) বঁটি দা দিয়ে কুপিয়ে মা রেজিয়া বেগম (৯২) কে হত্যা করে। এ হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, রোকেয়ার স্বামী স্ট্রোক জনিত কারণে মারা যান। তারপর থেকে ভারসাম্য হারিয়ে ফেলে। রোকেয়ারা ৪ বোন ৪ ভাই। বোনদের মধ্যে রোকেয়া বড়। তার ১ ছেলে ১ মেয়ে। ছেলে প্রবাসে আর মেয়েকে বিয়ে দিয়েছে। রোকেয়ার স্বামী মারা যাওয়া ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে স্বামীর বাড়ি কম থাকে। বেশি সময় মায়ের কাছে থাকতো বলে জানা যায়।
রোকেয়ার ভাতিজা জানায়, আমি অন্য ঘরে শুয়ে আছি। আমার ফুফু আমাকে ডাকাডাকি করে। মেন্টালি সমস্যা থাকায় আমি তেমন গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আমার ফুফু বলে মাকে মাইরা ফালাইছি। আমি বিশ্বাস করি নাই। পরে আবারো যখন বলছে তখন উঠে ঘরে গিয়ে দেখি আমার দাদী রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। কাছে গিয়ে দেখি দাদীর মাথায় কুপিয়ে টুকরো টুকরো করেছে। সাথে সাথে সবাইকে ডাকি। আর ফুফুকে ছিকল ও তালা দিয়ে আটকিয়ে রাখি। স্থানীয়রা পুলিশে খবর দিলে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও বুদ্ধি প্রতিবন্ধী রোকেয়াকে আটক করে নিয়ে যায়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি দা জব্দ করা হয়। হত্যাকারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনের উর্ধ্বে আমরা কেউ না। এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে।

