বুধবার, মে ১৩, ২০২৬

খুবিতে স্বাক্ষর জা’লি’য়াতির অ’ভিযোগে ১৮ লাখ টাকা আ’ত্মসাত, পলা’তক সহকারী রেজিস্ট্রার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের তহবিল থেকে এই অর্থ উত্তোলন করেন।

সোমবার (১১ মে) শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে অনিয়মের বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি প্রকাশ্যে এলে অভিযুক্ত কর্মকর্তা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান আমার এবং কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ইএমবিএ প্রোগ্রামের ১৮ লাখ টাকা উত্তোলন করেছেন। আত্মসাৎ করা অর্থের মধ্যে শিক্ষার্থীদের সেমিস্টার ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতের টাকা রয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার তদন্তে ইতোমধ্যে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো মঙ্গলবার বিকেলে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান বলেন, “আমি আগামীকাল (বুধবার) অফিসে যাব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আমার বক্তব্য জানাব।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ