Wednesday, September 23, 2026

হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের বাতিলের প্রতিবাদে মানববন্ধন

সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁও জেনালের হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের হঠাৎ চাকুরিচুত্যের
প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ভুক্তভুগীরা।
আজ রোববার (৪ মে) সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসুচী পালন করেন তারা।

চাকুরিচুত্যরা মানববন্ধনে অভিযোগ করে বলেন, আউটসোর্সিং নীতিমালা ২০২৫ উপেক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের অধীনে ৪টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আউটসোর্সিংয়ে কর্মরতদের চাকুরিচুত্য করে। অন্যদিকে নতুন করে কর্মচারী নিয়োগের পায়তারা করছে। তারই প্রতিবাদ জানিয়ে পুরাতনদের পূনঃবহালের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

তাদের অভিযোগ হাসপাতালের ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় জেলার ৪টি উপজেলা ৫৯ জন লোক কর্মরত ছিলো। তবে ৫ আগস্টের পর পুরাতন ঠিকাদার বাদ দিয়ে নতুন করে ঠিকাদার নিয়োগ করে কর্তৃপক্ষ। যা নিতীমালা অমান্য করে নতুন নিয়োগ নিয়েগের পায়তারা করছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। যা কোনভাবেই মেনে নেয়া হবে না। অন্যথায় আরো কঠোর কর্মসুচী প্রদানের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ