Saturday, October 10, 2026

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম ছাড়াও আর যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তারা হলেন মোহাম্মদ সুমন শিকদার, নাসিমা আক্তার মো. মনিরুল ইসলাম মোঃ এরশাদ আলম ও টেকনিক্যাল সাপোর্টের স্বত্বাধিকারী মোঃ রুবেল মোল্লা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ পরিচালক আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
ফিল্ড

আবেদনে বলা হয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের পিএ হিসেবে কর্মরত ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং তার স্বার্থসংশ্লিষ্টরা প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা নিজ নিজ ব্যাংক হিসাবে সরিয়ে নিয়ে দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ কারণে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ