শুক্রবার, জুন ১৯, ২০২৬

ইউনাইটেড গ্রুপের রাজা ও জেমকন গ্রুপের ইনামসহ চার ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়া, তার ছেলে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ এবং নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
একই আদালত জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদেরও দেশটাকে নিষেধাজ্ঞা জারি করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথকভাবে এই আদেশ দেন। দুদকের উপ পরিচালক জনসংযোগ আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

হাসান মাহমুদ রাজাসহ ৩ জন:
ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়াসহ ৩ জনের দেশটাকে নিষেধাজ্ঞা আছে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

আবেদনে বলা হয়েছে, হাসান মাহমুদ সহ ইউনাইটেড গ্রুপ ও নেপচুন হাউজিং লিমিটেডের অন্যান্য ১২ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জাল দলিলের মাধ্যমে সরকারী অর্পিত সম্পত্তি দখলসহ অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ’কে অনিয়মের মাধ্যমে আইপিপি রেটে গ্যাস সরবরাহ সংক্রান্ত অভিযোগ রয়েছে। অভিযোগ সমূহের অনুসন্ধান কার্যক্রম চলমান। অনুসন্ধান টিমের অনুসন্ধানকালে বিশ্বস্তসূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনজন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচারের স্বার্থে তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
কাজী ইনাম আহমেদ:
জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।
আবেদনে বলা হয়েছে, কাজী এনাম আহমেদের বিরুদ্ধে ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের ও তার বিভিন্ন ব্যাংক হিসেবে ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকা অবৈধ লেনদেনের অভিযোগে দুদক ইতিমধ্যে মামলা দায়ের করেছে।

মামলা তদন্তকালে দুদক জানতে পেরেছে, অভিযুক্ত কাজী এনাম আহমেদ তার সম্প দ অন্যত্র হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ