Monday, September 21, 2026

প্রিমিয়ার ব্যাংকের বিজ্ঞাপন খাতে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইকবালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

প্রিমিয়ার ব্যাংকের বিজ্ঞাপন প্রচারের নামে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান হেফজুল বারী মোহাম্মদ ইকবাল (এইচ বি এম ইকবাল), তাঁর দুই ছেলে, ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সদস্য, এক বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালকসহ ১৫ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ