
রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ এর নেতৃত্বে দুর্নীতির অভিযোগে লংগদু সরকারি হাসপাতালে দুদকের অভিযান।
মঙ্গলবার ( ২৮ অক্টোবর) সকাল ৯.০৯ মিনিটে রাঙ্গামাটি দুুর্নীতি দমন কমিশনের দুই সদস্য বিশিষ্ট সদস্যর নেতৃত্বে হাসপাতালে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
দুদকের অভিযানে, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। সকালে হাসপাতলে প্রবেশ করে দুদকের টিম। এসময় দায়িত্বরত ডাক্তার সহ স্টাফরা ও যথা সময়ে উপস্থিত হয়নি তার প্রমাণও পায় । এছাড়াও উপস্থিত নাই হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু। তিনি ছুটি ছাড়া কোথায় অনুপস্থিত, জানেননা সিভিল সার্জন । হাসপাতলে খাবারের অনিয়ম চরম আকার ধারণ করেছে । খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতালের পরিবেশ দুর্গন্ধযুক্ত , ওষুধ পত্রের নাই কোন নিয়মমাফিক খাতা পত্রের প্রমাণাদি ।
এ বিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল ৯.০৯ মিনিটে হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা দেখতে পাই। এমনকি সরকারী বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করে ফেলছে। উদ্বোধনের অপেক্ষায় থাকা নতুন ৫০ শয্যা হাসপাতাল ভবনের বড় ফটল । তিনি জানান,দ্রুত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক।
সূত্র : প্রথম আলো

