শনিবার, জুন ১৩, ২০২৬

নরসিংদীর ইটাখোলা মোড়ে মোবাইল কোর্টে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা

নরসিংদীর ইটাখোলা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইউরিয়া সার ব্যবহারসহ বিভিন্ন অপরাধে মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় ১০ জুন এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ইটাখোলা মোড় সংলগ্ন একটি বেকারিতে খাদ্যপণ্য প্রস্তুতের কাজে ইউরিয়া সার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেকারিতে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও পুরোনো ভোজ্য তেল জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া একই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ছয়টি মামলায় চার হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোট আটটি মামলায় সর্বমোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিফ ও আসাদ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ