বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

মাতারবাড়ী কোল পাওয়ারে বিল বাণিজ্যের অ’ভিযোগ, কোটি টাকার দু’র্নী’তির দা’বি

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (Coal Power Generation Company Bangladesh Limited) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল থেকে জোরপূর্বক কমিশন আদায় এবং কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি তহবিলের অর্থ পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ কেটে রেখে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ঠিকাদারদের বিল পরিশোধে ০.২৫ শতাংশ কর্তনের কথা থাকলেও বাস্তবে বিল প্রদানের সময় ০.৮ শতাংশ পর্যন্ত অর্থ কেটে রাখা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিল ছাড়ের আগে ঠিকাদারদের জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় এবং তাদের ০.১৭ শতাংশ বিল গ্রহণে বাধ্য করা হয়। তবে কাগজপত্রে ০.২৫ শতাংশ বিল প্রদানের তথ্য উল্লেখ করা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

একাধিক ঠিকাদার অভিযোগ করেন, যারা অতিরিক্ত কমিশন দিতে রাজি হননি, তাদের বিভিন্ন কৌশলে এনলিস্টমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে যারা কমিশন দিতে সম্মত হয়েছেন, তাদের নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রতি একটি ডকুমেন্ট থেকে আনুমানিক ৮ লাখ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়। মাসে একাধিক বিল প্রক্রিয়াকরণ হওয়ায় বছরে এই অনিয়মের পরিমাণ প্রায় দুই কোটি টাকার কাছাকাছি পৌঁছায় বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এছাড়াও ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অন্যান্য আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, কোল পাওয়ারের বিল সংক্রান্ত নথিপত্র ও চেক যাচাই-বাছাই করলে পুরো দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে। অভিযোগ রয়েছে, বর্তমানে এখনও প্রতি মাসে এই কমিশন বাণিজ্য অব্যাহত রয়েছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধান শুরু করেছে বলেও জানা গেছে। অভিযোগকারীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির আর্থিক নথিপত্রে ঝটিকা তদন্ত চালানো না হলে গুরুত্বপূর্ণ প্রমাণ গোপন বা সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ