মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

মিটফোর্ড হাসপাতালের হিসাবরক্ষকের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

ঢাকার মিটফোর্ড হাসপাতালে কর্মরত হিসাবরক্ষক জাহিদুর রহিমের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন দায়িত্বে থেকে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

সূত্র জানায়, সরকারি অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকলেও তিনি সেই সুযোগকে কাজে লাগিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে সরকারি অর্থ লেনদেনে অনিয়ম, হিসাব গরমিল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, তার নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে একাধিক জমি, বাড়ি ও সম্পদের তথ্য মিলেছে, যা তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এতে তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজধানীর ডেমরা এলাকার বাঁশের পুলে “নূরমহল” নামে একটি ৮ তলা ভবন তার নামে রয়েছে। একই এলাকায় বাদশা মিয়া রোডের মুসলিম নগর টাওয়ারে রয়েছে আরও দুটি ফ্ল্যাট। এছাড়াও, পাশাপাশি নির্মাণাধীন আরও একটি ৮ তলা ভবনের মালিকানাও তার রয়েছে—এমন তথ্য উঠে এসেছে অনুসন্ধানে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে থেকেও এ ধরনের দুর্নীতির অভিযোগ নতুন করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়—তদন্তে আর কী কী তথ্য বেরিয়ে আসে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ