বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

সাবেক মেয়র আতিক ও তাঁর স্ত্রী–কন্যার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাঁর স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরীনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক সাইফুজ্জামান এই তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ