Tuesday, August 11, 2026

৩৬ দিনে ৩০ ‘গায়েবি মামলা’: আলোচনায় সাবেক এসপি কামরুজ্জামান

জামালপুরে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মাত্র ৩৬ দিনের ব্যবধানে ৩০টি কথিত ‘গায়েবি মামলা’ দায়েরের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন জেলার সাবেক পুলিশ সুপার মো. কামরুজ্জামান। বর্তমানে তিনি পুলিশ টেলিকম সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।অভিযোগ রয়েছে, ২০২৩ সালে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া এসব মামলায় বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীকে আসামি করা হয়। অনেক মামলার ঘটনায় স্থানীয়দের কেউ কেউ ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।এছাড়া কয়েকটি মামলার সাক্ষ্য ও তদন্ত প্রক্রিয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ওই সময় রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা দেওয়া হয়েছিল।তবে তৎকালীন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় আসায় সেই সময়ের মামলা, তদন্ত এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ও বিতর্ক শুরু হয়েছে।

@crimeof24

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ