বুধবার, মে ২০, ২০২৬

সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ দুইজনের আয়কর নথির জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জাত আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

অন্য যার আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তিনি হলেন হারুনের অন্যতম সহযোগী প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ার। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগে দুদকের করা মামলার তদন্তের জন্য এসব নথি জব্দের আবেদন করা হয়। দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই অপরাধে সহায়তা করেছেন বলে উল্লেখ করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ