
মৌলভীবাজার জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে দায়িত্ব গ্রহণের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। ১৫ মে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. রিয়াজুল ইসলামকে জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে আগামী ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদান করতে হবে। তবে তার প্রত্যাহারের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে অভিযোগ ওঠে যে, প্রায় আড়াই কোটি টাকার সমঝোতার মাধ্যমে তাকে মৌলভীবাজারের এসপি পদে বদলি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত অর্থ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে হঠাৎ এই প্রত্যাহারের ঘটনায় প্রশাসনিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।
@bartabazar

