সোমবার, এপ্রিল ২০, ২০২৬

বেবিচকের কার্টোগ্রাফার সোবহানের আয়কর নথি জব্দের অনুমতি পেল দুদক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এটিএম বিভাগের কার্টোগ্রাফার (মানচিত্রকার) মো. আব্দুস সোবহানের আয়কর নথি জব্দের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই অনুমতি দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই অনুমতি দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি সোবহান জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১০ লাখ ২৪০ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রাখায় এবং ৫৯ লাখ ৯০ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে অপরাধ সংঘটন করেছেন। এ সংক্রান্তে দুদক মামলা দায়ের করেছে। মামলার অভিযোগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাইয়ের জন্য তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ