শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

আইনের জালে শহীদুল্লাহ! ডিএসসিসির কর্মকর্তার নথিপত্র তলব দুদকের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শহীদুল্লাহর (ওরফে গলাকাটা কালু) বিরুদ্ধে কোটি কোটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি-বেসরকারি অর্ধশত প্রতিষ্ঠানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দিয়েছে।

যার মধ্যে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১ এর কমিশনার বরাবর চিঠিতে বেশকিছু নথিপত্র তলব করেছেন সহকারী পরিচালক নুরুল ইসলাম। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ওই কর্মকর্তার ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের বিস্তারিত তথ্য পর্যালোচনা করা প্রয়োজন। তলব করা নথিপত্রের মধ্যে রয়েছে-শহীদুল্লাহর আয়কর নথি, সম্পদ ও দায়ের বিবরণী (আইটি ১০-বি), আয়ের উৎসের সপক্ষে দাখিলকৃত নথিপত্র এবং ব্যবসা সংক্রান্ত রেকর্ডপত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, শহীদুল্লাহ ওরফে গলাকাটা কালু এবং তার সহযোগীরা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-২ এর মূল নকশা বহির্ভূত অবৈধ দোকান নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়ীদের দোকান বরাদ্দের প্রলোভন দেখিয়ে প্রায় ৩৪.৮৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এরইমধ্যে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে মেয়র সাঈদ খোকনসহ আরও কয়েকজনের সঙ্গে মো. শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ