সোমবার, জুন ১, ২০২৬

কেন অবরুদ্ধ ১০টি হিসাব? জেমকনের পরিচালক কাজী ইনাম নিয়ে প্রশ্ন

আসামি কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগ দখল এবং তার নিজের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪টি হিসাবে ৭৪ কোটি ৭৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুদক মামলা দায়ের করেন।

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের নামে থাকা ১০টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে আটটি ব্যাংক অ্যাকাউন্ট ও দু’টি ক্রেডিট কার্ড রয়েছে।

মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগ দখল এবং তার নিজের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪টি হিসাবে ৭৪ কোটি ৭৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুদক মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে। তদন্তকালে আসামি কাজী ইনাম আহমেদের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি কাজী ইনাম আহমেদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে বহিঃ বাংলাদেশে গমন করে আত্মগোপনের সম্ভবনা রয়েছে।

মামলাটি তদন্তের স্বার্থে, আসামি কাজী ইনাম আহমেদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ