
প্রশাসনের ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল
জেলা নির্বাচন করুন
কক্সবাজারকিশোরগঞ্জকুড়িগ্রামকুমিল্লাকুষ্টিয়াখাগড়াছড়িখুলনাগাইবান্ধাগাজীপুরগোপালগঞ্জচট্টগ্রামচাঁদপুরচাঁপাইনবাবগঞ্জচুয়াডাঙ্গাজয়পুরহাটজামালপুরঝালকাঠিঝিনাইদহটাঙ্গাইলঠাকুরগাঁওঢাকাদিনাজপুরনওগাঁনড়াইলনরসিংদীনাটোরনারায়ণগঞ্জনীলফামারীনেত্রকোণানোয়াখালীপঞ্চগড়পটুয়াখালীপাবনাপিরোজপুরফরিদপুরফেনীবগুড়াবরগুনাবরিশালবাগেরহাটবান্দরবানব্রাহ্মণবাড়িয়াভোলাময়মনসিংহমাগুরামাদারীপুরমানিকগঞ্জমুন্সিগঞ্জমেহেরপুরমৌলভীবাজারযশোররংপুররাঙ্গামাটিরাজবাড়ীরাজশাহীলক্ষ্মীপুরলালমনিরহাটশরীয়তপুরশেরপুরসাতক্ষীরাসিরাজগঞ্জসিলেটসুনামগঞ্জহবিগঞ্জ
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত ৯ শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম ও মোহাম্মদ রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
যাদের নিয়োগ বাতিল করা হয়েছে:
১. বেগম শরিফা খান: বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক।
২. ড. কাইয়ুম আরা বেগম: সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন।
৩. এম এ আকমল হোসেন আজাদ: সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন।
৪. ড. মো. মোখলেস উর রহমান: সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন।
৫. মমতাজ আহমেদ: সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৬. মোহাম্মদ ইউসুফ: চেয়ারম্যান (সিনিয়র সচিব), ভূমি আপিল বোর্ড।
৭. সিদ্দিক জোবায়ের: মহাপরিচালক (সিনিয়র সচিব), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।
৮. মো. সাইদুর রহমান: সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।
৯. শীষ হায়দার চৌধুরী: সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।
@আমাদের সময়

