
৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৩২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে সহকারী পুলিশ সুপার আ. রাজ্জাক হাওলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. তানজিল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অর্থনীতিস্ত্রীর নামে ফ্ল্যাটসহ অবৈধ সম্পদ গড়ে আসামি পুলিশ কর্মকর্তা
স্ত্রীর নামে ফ্ল্যাটসহ অবৈধ সম্পদ গড়ে আসামি পুলিশ কর্মকর্তা৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৩২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে সহকারী পুলিশ সুপার আ. রাজ্জাক হাওলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. তানজিল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার হিসেবে সদ্য অবসরে যাওয়া আ. রাজ্জাক হাওলাদারের স্ত্রী মিসেস জাফরিন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৭০ হাজার ২৩৮ টাকার সম্পদের তথ্য গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। তিনি স্বামীর কাছে থেকে পাওয়া মিরপুর সেকশন-১৫ এর ডি ব্লকে ১২৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের মূল্যের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করেছেন। সম্পদ বিবরণীতে শুধুমাত্র দলিল রেজিস্ট্রি খরচ ২ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা উল্লেখ করলেও ফ্ল্যাট নির্মাণ ও জমির মূল্য হিসাবে ২৪ লাখ টাকা বিনিময়ের বিষয়টি গোপন করেছেন। স্বামী আ. রাজ্জাকের কাছ থেকে দান সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটসহ দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৭০ হাজার ২৩৮ টাকার সম্পদের তথ্য গোপনের মাধ্যমে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন জাফরিন।
@news247

