দূর্নীতি অনিয়ম ডিআইজি হামিদুলের ৬১ কোটির অবৈধ সম্পদ By নিউজ ডেস্ক February 20, 2026 0 557 চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক উপকমিশনার ও রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থাকাকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো মো. হামিদুল আলম, তার স্ত্রী ও তিন বোনের নামে ৬১ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তারা এসব সম্পদ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করার অভিযোগে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন একটি মামলায় হামিদুল আলমের সঙ্গে তার তিন বোন আজিজা সুলতানা, আরেফা সালমা ও শিরিন শবনমকে আসামি করা হয়েছে। অন্য মামলায় হামিদুল আলম ও তার স্ত্রী মোছা. শাহাজাদী আলম লিপিকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, হামিদুল আলম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১০ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৭৬৫ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। কিন্তু অনুসন্ধানে হামিদুল আলম ও তার উপর নির্ভলশীল পরিবারের সদস্যদের নামে ৩৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৬৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি ২৭ কোটি ৬০ লাখ ৩ হাজার ৯০৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ঘুষ-দুর্নীতির ৩৫ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৯৯৫ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে মামলাটি করা হয়।এজাহারে আরও বলা হয়, সরকারি কর্মচারী (পুলিশ কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে তার তিন বোন আজিজা সুলতানা, আরেফা সালমা ও শিরিন শবনমের সহায়তায় ৮ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি অর্জন করেন। পাশাপাশি পরস্পর যোগসাজশে সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর বা হস্তান্তর (লেয়ারিং) করার চেষ্টা করেছেন।অন্য মামলার এজাহারে বলা হয়, হামিদুল আলমের স্ত্রী মোছা. শাহাজাদী আলম লিপি দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে ১৫ কোটি ৭ লাখ ২৯ হাজার ৯৫ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার ৩৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৯৭৩ টাকার সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া যায়। তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য গোপনসহ ২৬ কোটি ১ লাখ ২৯ হাজার ৯৯৭ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করে তা ভোগ-দখলে রাখার অপরাধে শাহাজাদী আলম লিপির বিরুদ্ধে মামলাটি করা হয়। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনে স্ত্রীকে সহায়তা করায় পুলিশ কর্মকর্তা হামিদুল আলমকে এ মামলায় আসামি করা হয়। দুটি মামলায় পুলিশ কর্মকর্তা হামিদুল আলম, তার স্ত্রী ও তিন বোনের বিরুদ্ধে ৬১ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৯৯২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ভাগ FacebookTwitterPinterestWhatsApp পূর্ববর্তী নিবন্ধপ্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের মামলা সাবেক সংসদ সদস্য মিতার বিরুদ্ধেপরবর্তী নিবন্ধএবার ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর কারাগারে সেই আলোচিত হিরো আলম আরও সংবাদ দূর্নীতি অনিয়ম ঘুষ-নোটিশ বাণিজ্যে রাজউক পরিচালক হামিদুলের ‘অবৈধ বিপুল সম্পদের পাহাড়’ দূর্নীতি অনিয়ম রেলওয়ের ডিজির পিএস নাসির উদ্দিনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দূর্নীতি অনিয়ম কাস্টমস কর্মকর্তা তাজুল ইসলামের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ ও নানা অনিয়মের অভিযোগ সর্বশেষ সংবাদ দূর্নীতি অনিয়ম ঘুষ-নোটিশ বাণিজ্যে রাজউক পরিচালক হামিদুলের ‘অবৈধ বিপুল সম্পদের পাহাড়’ দূর্নীতি অনিয়ম রেলওয়ের ডিজির পিএস নাসির উদ্দিনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দূর্নীতি অনিয়ম কাস্টমস কর্মকর্তা তাজুল ইসলামের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ ও নানা অনিয়মের অভিযোগ দূর্নীতি অনিয়ম ভোমরা কাস্টমস ঘিরে অনিয়মের অভিযোগ, কর্মকর্তা মুশফিকুর রহমানকে নিয়ে প্রশ্ন দূর্নীতি অনিয়ম পাঁচ বছরেও স্থায়ী জনবল নেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে, উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ দূর্নীতি অনিয়ম পিডিবিএফ কর্মকর্তা মামুনুর রশিদকে ঘিরে চাকরি, পদোন্নতি, নিয়োগ ও আর্থিক অনিয়মের নানা অভিযোগ দূর্নীতি অনিয়ম বরিশাল গণপূর্তে লটারির কাজ হস্তান্তর ও সিন্ডিকেটের অভিযোগ, পটপরিবর্তনের পরও ‘পুরোনো বলয়’ সক্রিয় দূর্নীতি অনিয়ম ১২ দিনের ব্যবধানে বরখাস্ত থেকে পুনর্বহাল, তবিবুর রহমানকে ঘিরে দুই চিঠিতে ভিন্ন সিদ্ধান্ত দূর্নীতি অনিয়ম মা’ম’লাভুক্ত জমিতে ঘু’ষে’র বিনিময়ে ক্ষতিপূরণের চেক দেওয়ার অভিযোগ, ১৭ মাসেও হয়নি তদন্ত দূর্নীতি অনিয়ম এলজিইডির প্রকল্পে আউটসোর্সিং নিয়োগে ৪–৫ লাখ টাকা দাবির অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা লোড