
এসিএম নিউজ ডেস্ক
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা থেকে একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে সৈয়দপুরে আসেন।
পুলিশ জানিয়েছে মেশিনে টাকা গণনা চলছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত জানান, আটক বেলাল উদ্দিন জানিয়েছেন এটা তাঁর ব্যবসার টাকা।
আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তাঁর ব্যবসার টাকা।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম। বেলাল উদ্দিন বর্তমানে বিমানবন্দরের ভেতরে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছেন।
ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন এত টাকাসহ গ্রেপ্তারের বিষয়টি এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে।

