দুদকে জমা দেওয়া নথিতে বলা হয়, নিজেকে ‘মুজিবপ্রেমী’ প্রমাণে জামাল উদ্দিন আওয়ামী ঘনিষ্ঠ চ্যানেল ও পত্রিকা ভাড়া করতেন, বক্তৃতা দিতেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে। মুজিববর্ষ উপলক্ষে দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, শেখ মুজিবকে নিয়ে কথা বলতে গেলে দিনের পর দিন লাগবে। হাসিনা পৃথিবীর সেরা নেতা, তার মতো নেতৃত্ব ইতিহাসে আর আসবে না।

@bdtoday

সহকর্মীরা বলেন, জামাল কোনো কর্মকর্তা না হয়েও কর্মকর্তা সেজে থাকতেন। তার আচরণে অহংকার, প্রভাব বিস্তার ও চাকরিবিধি লঙ্ঘন ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। তার সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মচারীরা এখন বলছেন, ১৫ বছরের রাজত্বের অবসান সেই নাজির জামালের।