শুক্রবার, জুন ১৯, ২০২৬

বিদেশ যেতে পারবেন না সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী-সন্তান

এসিএম নিউজ, ঢাকা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়েত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী বিদেশ যেতে পারবেন না। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে আদালত এই নিষেধাজ্ঞার আদেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম পৃথক তিনটি আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া, ছেলে সাফায়েত ও মেয়ে জাকিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অর্জিত অবৈধ সম্পদ অর্জনে তারা প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, তার প্রমাণ পাওয়া গেছে। তারা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের মাধ্যমে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ