Sunday, September 27, 2026

নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ খাতে গত ১৫ বছরে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও কাঠামোগত দুর্বলতার বিস্তারিত চিত্র তুলে ধরে বিস্তৃত শ্বেতপত্র প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে, দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতার কারণে সেবার মান ও ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি।

সোমবার (৫ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে ৩ হাজার ২৭২ পৃষ্ঠার এই শ্বেতপত্র প্রকাশ করা হয়। সরকারের ভাষ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিককেন্দ্রিক টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে এই দলিল নীতিগত দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

প্রধান উপদেষ্টার নির্দেশে টাস্কফোর্স গঠন : প্রধান উপদেষ্টার অনুমোদনে গত ২১ এপ্রিল ২০২৫ সালে একটি টাস্কফোর্স গঠন করা হয়। গত দেড় দশকে টেলিযোগাযোগ খাতে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয় এই টাস্কফোর্সকে।

টাস্কফোর্সের প্রধান ছিলেন— বুয়েটের অধ্যাপক ড. কামরুল হাসান। সদস্য হিসেবে ছিলেন— অধ্যাপক ড. মুসাব্বির উদ্দিন আহমেদ, ড. নিয়াজ আসাদুল্লাহ, ড. লুৎফা আক্তার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এখলাস উদ্দিন আহমেদ, প্রযুক্তিবিদ ফিদা হক এবং এজাহার উদ্দিন আনিক।

@amadershomoy

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ