Saturday, September 26, 2026

৫০৭ কোটি টাকার ঋণ জালিয়াতি, ১২ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

অবৈধভাবে ঋণ সুবিধা দিয়ে প্রায় ৫০৭ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এমডি এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকিং আইন ও বিধি লঙ্ঘন করে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন, অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রার ঋণ ডমেস্টিক ইউনিটে রূপান্তর, শ্রেণিকরণযোগ্য ঋণ পরিশোধে নতুন ঋণ সৃষ্টি করে এবং অযৌক্তিকভাবে সাত বছর মেয়াদ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে গ্রাহককে অবৈধ সুবিধা দেওয়া হয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

@dhakapost

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ