রবিবার, জুলাই ৫, ২০২৬

দুর্নীতিতে জড়িত সাবেক এসপি প্রলয় কুমার জোয়ারদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের সরকারি পরিচালক মো. এমরান হোসেন প্রলয় কুমার জোয়ারদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে চাঁদাবাজি ও চোরাচালানে জড়িত থেকে এবং বিভিন্ন ভাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে নিজ ও পরিবারের নামে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। এই অভিযোগ দুদক অনুসন্ধান করছে। অনুসন্ধান কালে দুদক জানতে পেরেছে, প্রলয় কুমার দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে ও রাষ্ট্রের ক্ষতি হবে। এবতা অবস্থায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ