
ঢাকার বারিধারা, গুলশান, বসুন্ধরা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম নিজেই তাঁর বাড়ি, ফ্ল্যাট, জমিসহ বিপুল সম্পদের তথ্য দেন। আজ সোমবার দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দুদক গত বৃহস্পতিবার রাজধানীর বংশাল থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তাঁকে আদালতে নেওয়া হয়। কিন্তু আদালতে গিয়ে তিনি জবানবন্দি দিতে অস্বীকার করেন!

