সোমবার, জুলাই ৬, ২০২৬

নানকের পিএস তিনি; যোগ্যতা ৮ম শ্রেণি, সম্পদ হাজার কোটি!

  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন মো. মাসুদুর রহমান বিপ্লব। পিএস-এর মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি ছিলেন মাত্র অষ্টম শ্রেণি পাস। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কুমিল্লার মনোহরগঞ্জ থেকে ঢাকায় এসে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নানকের সঙ্গে বিভিন্ন উপায়ে সখ্যতা গড়ে তোলেন। সেই সূত্র ধরে একসময় তিনি নানকের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। ২০০৭ সালে নানক প্রতিমন্ত্রী হলে বিপ্লবও তার পিএস হিসেবে নিয়োগ পান। পেয়ে যান ‘আলাদিনের চেরাগ’।

ক্ষমতার চরম অপব্যবহার করে তিনি চাকরি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং নানাবিধ তদবিরের মাধ্যমে অঢেল সম্পদের পাহাড় গড়ে তোলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় ১১টি বাড়ি ও ফ্ল্যাট, কুমিল্লায় বাড়ি, কক্সবাজারে হোটেল ও ব্যক্তিগত গাড়িসহ হাজার কোটি টাকার মালিক বিপ্লব। যদিও দালিলিক নথিপত্রে এখন পর্যন্ত সাভারের আমিনবাজারে বিলাসবহুল চার ও ছয়তলা দুইটি ভবনের মালিকানার প্রমাণ মিলেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানেও জমি ও বাড়ির প্রকৃত মালিক হিসেবে বিপ্লবের নাম পাওয়া গেছে। এছাড়া, তিন ব্যাংক হিসাবে প্রায় সাড়ে নয় কোটি টাকা লেনদেনের তথ্যও মিলেছে। নিজ ও স্ত্রীর নামে জমা রয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিপ্লব পলাতক রয়েছেন। একাধিক সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর হত্যা মামলা হওয়ায় তিনি বিদেশে পাড়ি দিয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ