Friday, August 7, 2026

রামেক হাসপাতালে দুদক-এর অভিযান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুপুরে দুদক-এর রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন দুদক-এর এ টিমে ছিলেন। তারা হাসপাতালে গিয়ে টেন্ডারসহ অন্যান্য বিষয়ের অনিয়ম নিয়ে খোঁজ-খবর নেন।

এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেন। বিশেষ করে টেন্ডার সংক্রান্ত অনিয়মের কাগজপত্র নিয়ে যান।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বাসস’কে বলেন, হাসপাতালে দুদক-এর একটি টিম এসেছিলেন। এর বেশি কিছু আমার জানা নেই।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাসস’কে বলেন, অভিযোগের ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়েছে। সেখানে কিছু কাগজপত্র দেখা হয়েছে। কিছু কাগজপত্র নিয়ে আসা হয়েছে।

সূত্র : প্রথম আলো

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ