
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার ২০২৬-২০২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে
মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. গাফফার হোসেন ইমন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান শাহ, সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন,
ট্রেজারার এইচ এম মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক কে, এম খায়রুল কবীর। সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মো. জাকির হোসেন, মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম এ জলিল উজ্জ্বল ও আব্দুল্লাহ আল মনসুর রিপন।
এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- সৈয়দ আহমেদ গাজী, মো.মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, মো. আনোয়ারুল কবীর বাবুল, মো. মাহবুবুল হক, মো আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান এবং মো. রুবেল হাওলাদার। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মো. আনোয়ারুল কবীর বাবুল ও মবিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

