
দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পারুল আক্তার ও মো: আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান ও মো: শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন), ট্রেজারার আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মনির হোসাইন ইমন ও নারী বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা।
এছাড়া কমিটিতে সদস্য পদে নির্বাচিত ৭ জন হলেন- জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো: তৌহিদুজ্জামান আকাশ, মো: রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।

