রবিবার, মে ৩, ২০২৬

দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক মন্ত্রী মোকতাদিরের আয়কর নথি জব্দের নির্দেশ

এসিএম নিউজ, ঢাকা

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে। এই মামলা তদন্তে তার আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন।
উবদয়দুল মোকতাদিরের আয়কর নথি জব্দের নির্দেশ চেয়ে আদালতে করা আবেদনে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব কথা বলেছেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মোকতাদিরের আয়কর নথি জব্দের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তিনি ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকা অবৈধভাবে লেনদেন করেছেন। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে যা তদন্তাধীন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর শুরু থেকে হালনাগাদ আয়কর নথি ও তৎসংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ