শুক্রবার, জুন ১৯, ২০২৬

যশোরে ঘুষের টাকাসহ আটক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কারাগারে পাঠানোর নির্দেশ

ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম. এম. মোর্শেদ এ আদেশ দেন। একই সঙ্গে উদ্ধারকৃত এক লাখ ২০ হাজার টাকা ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

এর আগে বুধবার দুপুরে নিজ কার্যালয় থেকে এক লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করে দুদক। যশোর দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে প্রথমে ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে তিনি পা দেন বলে জানায় দুদক।

দুদক জানায়, বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর নামে আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘোরাতে থাকেন। একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। প্রথমে ৮০ হাজার টাকা গ্রহণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা। পরে বাকি এক লাখ ২০ হাজার টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

এদিকে, তার আটকের প্রতিবাদে সন্ধ্যার পর দুদক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা। তারা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে যায়। পরবর্তীতে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তারা। বৃহস্পতিবার বেলা ১২টার পর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা।

আটকের প্রতিবাদে এবার যশোরের দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় ঘেরাও করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার সন্ধ্যার পর শতাধিক শিক্ষক যশোর দুদক কার্যালয়ে অবস্থান নিয়ে ওই কর্মকর্তার অবিলম্বে মুক্তির দাবি জানান।

উদ্ধার কৃত টাকা ট্রেজারিতে জমা দেয়ার আদেশ। দিয়েছেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি

 

@ratdinnews

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ