
২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১৬ বছরে অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোনো শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তা লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে তদন্ত কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কোনও অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গত ১৭ মার্চ ২০২৫ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ে শিক্ষক নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে কারও কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা লিখিত আকারে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তদন্ত কমিটির সদস্য-সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর দাখিল করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

