শুক্রবার, মে ১, ২০২৬

দুর্নীতির অভিযোগে বেতার মহাপরিচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

দুই সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীনকে। সদস্য করা হয়েছে প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীরকে।

মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়েছে, এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবু সুফিয়ান নামে এক ব্যক্তির দাখিল করা সরকারি সম্পদ লুটপাট, নিলাম বাণিজ্য, দরপত্র বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও বদলি বাণিজ্যসংক্রান্ত অভিযোগসমূহের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে দুই সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

@dhakapost

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ