রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

দেড় কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে রূপসা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন কমিশন বাদী হয়ে মামলাটি করেন। দুদক চট্টগ্রামের উপপরিচালক বাদী হয়ে মামলাটি করেন।

আসামি জাকির হোসেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ছাপড়াখালী ফুলহাতা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সফিজ উদ্দিন।

দুদক জানায়, জাকির হোসেন অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন থেকে ইস্যু করা সম্পদবিবরণী ফরম গ্রহণ করলেও তা পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে দাখিল করেননি। এ ছাড়া তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১ কোটি ৫৮ হাজার ৭৫২ টাকার সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রাখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

দুদক প্রধান কার্যালয়, ঢাকার স্মারক অনুযায়ী ২০২০ সালে অনুসন্ধানকালে জাকির হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়ায় তার প্রতি সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সুপারিশ করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৯ জুন তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ