শুক্রবার, জুলাই ৩, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং উপ কর কমিশনার মো. শিহাবুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ রোববার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ সিদ্ধান্ত নেন।

আদালতে পেশকৃত আবেদনে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। দুদকের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, অভিযুক্ত এই দুই কর্মকর্তা বিদেশে পালিয়ে গেলে চলমান যাচাই এবং অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগের

@ntv

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ