শুক্রবার, জুলাই ৩, ২০২৬

প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক ইমরানের শেয়ার অবরুদ্ধের নির্দেশ

প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ ইমরান ইকবালের ৩৬ কোটি ২০ লাখ ৪৪ হাজার ৫০ টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। বিষয়টি আজ বুধবার গণমাধ্যমে জানা যায়।

অভিযোগ অনুযায়ী, ইমরান ইকবালের মালিকানাধীন ১০টি প্রতিষ্ঠানের ৩২ লাখ ২৪ হাজার ৫০০টি শেয়ার এখন আদালতের নিষেধাজ্ঞার আওতায়।

আবেদনে দুদক জানায়, ইমরান ইকবাল মোট ৪৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৩৯৭ টাকা মূল্যমানের সম্পদ অর্জন করেছেন। ২০০৭-০৮ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তিনি আয়কর নথিতে ৪৬ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৯১০ টাকা আয় দেন। এ সময়ে ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ