
দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুটি গাড়ি, রাজধানীর পূর্বাচলের নিউ টাউন প্রকল্পের ১০ কাঠা প্লট এবং দোহার ও আশুলিয়ায় ১১৮ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, দুটি গাড়ির মূল্য দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ২২ হাজার ৫২৮ টাকা। দুটি গাড়ি, প্লট ও ১১ দলিলের জমির আনুমানিক মূল্য দেওয়া হয়েছে ৪ কোটি ৭৯ লাখ টাকা।

