Friday, August 14, 2026

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মা’ম’লা করে যৌ’তু’ক লোভী নারীর ১০ দিনের কা’রা’দণ্ড

মাসুদ চৌধুরী সাঈদ:

বর্তমান সমাজে যৌতুক, নারী নির্যাতন যেন মহামারী আকারে রূপ নিয়েছে। সমালোচনায় রয়েছে শুধু নারী নির্যাতনের বিচার রয়েছে। পুরুষ নির্যাতনের বিচার‌ও হয় প্রমাণ করে দিলেন আদালত। নারী নির্যাতনের আড়ালে রয়েছে পুরুষ নির্যাতন। আর এ পুরুষ নির্যাতন আইন রয়েছে অধরায়। আদালতে অধিকাংশ‌ই যৌতুক ও নারী নির্যাতন মামলা। কিছু পুরুষ নিরবে এসব সহ্য করতে হয়। নারীদের বেপরোয়া চলাফেরা, স্বামীর মতের বিরুদ্ধে যত্রতত্র চলা বাঁধা দিলেই অভিযোগ ওঠে নারী নির্যাতন। তখনই যৌতুকের টাকা নেয়া ও নারী নির্যাতন মামলা নিয়ে হাজির হয় আদালতে। আর কিছু অসাধু আইনজীবীদের সহযোগিতায় শুরু হয় আবারো পুরুষ নির্যাতন।

আদালত পাড়ায় মাস বছর পার হয় এই মামলা। নারীরা ছলেবলে কৌশলে বিভিন্নভাবে স্ট্রিম রোলার চালায় ঐ পুরুষদের ওপর। নারীদের দেহ ও টাকা হাতিয়ে নেয়। আর মোটা অংকের যৌতুক পাইয়ে দেওয়ার আশ্বাস দেন ঐ অসাধু আইনজীবীরা। যেন, আইনজীবীদের টাকার ক্ষেত। কেউ এগিয়ে আসেনি ঐ সংসারটি জোড়া লাগাতে। যদিও কোন হৃদয়বান ব্যাক্তি এগিয়ে আসতে চায় তাহলে মিমাংসার পথটি দুরত্ব বাড়িয়ে দেয় কিছু মানুষ। ফলে, ভুল বোঝাবুঝিতে স্বামী – স্ত্রীরা পথভ্রষ্ট হয়ে হারিয়ে যায় অজানা উদ্দেশ্য। মাঝখানে দুঃখ- যন্ত্রণা, অন্যের নির্যাতনের শিকার হয় কমলমতি সন্তানেরা। এরা কূল হারা একবার নানা বাড়ি, আবার দাদা বাড়ি। এই ভাবে বেড়ে ওঠা সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এবার ব্যাতিক্রম ঘটেছে মানিকগঞ্জ আদালতে। স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক, নারী নির্যাতন মামলা দায়ের করা মোসাঃ লাভলী আক্তার নামে এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে মামলায় অভিযুক্ত স্বামী মোঃ আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী ও আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন, মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত লাভলী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি মোঃ আরিফুল ইসলাম রতনের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা কলহের সৃষ্টি হয়। তাদের মধ্যে মতো বিরোধ দেখা দেয়। স্বামী- স্ত্রীর বিরোধে ঝগড়া- বিবাদের জেরে ২০২২ সালের ১৫ মার্চ স্বামীর বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এমন অভিযোগে সিংগাইর থানা আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন লাভলী আক্তার। মামলায় বাদীসহ মোট তিনজন সাক্ষ্যগ্রহণের সময় আসামিপক্ষের আইনজীবীর জেরায় আদালতে প্রমাণিত হয়, বাদীনির আর্জির ঘটনার প্রায় ৭ মাস আগেই প্রবাসে যান অভিযুক্ত রতন। বাদীনির আর্জি মিথ্যা প্রমাণিত হলে, রতনকে বেকুসুর খালাস ও মিথ্যা মামলা দায়েরের জন্য লাভলী আক্তারকে ১০ কারাদণ্ড প্রদান করেন আদালত। রায়ের পর লাভলী আক্তারের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সমাপ্তি আক্তার বলেন, ১০ দিনের সাজা হওয়ায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়। পরে আদালত মানবিক দিক বিবেচনা করে ১ মাসের মধ্যে আপিল করার শর্তে ১ হাজার টাকা বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।
অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম বলেন, মিথ্যা মামলা করে মানুষকে হয়রানি করার প্রবণতা কমাতে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ। কারাদণ্ডের পরিমাণ কম হলেও এর মাধ্যমে একটি বার্তা যাবে—মিথ্যা মামলা করে কাউকে হয়রানি করলে মামলার বাদীর শাস্তি হতে পারে। এমন দৃষ্টান্ত তৈরি হলে সমাজে ঢালাওভাবে মিথ্যা মামলা করার প্রবণতা অনেকাংশে কমে আসবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ