
সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ আল আমিন ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৪ জুন দুপুরে পৌর শহরের সরকারপাড়া হেডসের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।
গ্রেপ্তারকৃত আল আমিন ইসলাম সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সরকারপাড়া এলাকার হেডসের মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় গ্রেপ্তারকৃত আল আমিন তার মোটরসাইকেল নিয়ে সেই রাস্তা দিয়ে যাবার সময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম তাকে আটক করেন। এসময় তাকে তল্লাশি করা হলে তার থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ৯(ক), ১০(ক) ও ২৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

