বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

চট্টগ্রাম ওয়াসায় ক্ষম’তার দা’পটে আলো’চনায় কাজী নুর জাহান শিলা

চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নুর জাহান শিলার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, টেন্ডার ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। একই পদে প্রায় ১৮ বছর ধরে বহাল থাকায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি বিধি অনুযায়ী নিয়মিত বদলি বা দায়িত্ব পরিবর্তনের কথা থাকলেও রাজনৈতিক ও অভ্যন্তরীণ প্রভাব কাজে লাগিয়ে তিনি এখনও বহাল রয়েছেন।

চট্টগ্রাম ওয়াসার একাধিক সূত্র জানায়, কাজী নুর জাহান শিলা নিজেকে প্রতিষ্ঠানের প্রভাবশালী ব্যক্তি হিসেবে উপস্থাপন করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় নির্দিষ্ট ঠিকাদার গোষ্ঠীকে কাজ পাইয়ে দিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। অভিযোগ রয়েছে, অফিস সময়ের বাইরে বিভিন্ন স্থানে ঠিকাদারদের সঙ্গে গোপন বৈঠকের মাধ্যমে কমিশন বাণিজ্য পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, বোয়ালখালীর কদুরখীল এলাকার বাসিন্দা হওয়ায় সাবেক আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য মোসলেম উদ্দিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বোয়ালখালী আওয়ামী মহিলা লীগের সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার প্রভাব কমেনি বলে অভিযোগ রয়েছে। বরং এখনও নেপথ্যে থেকে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, কাজী নুর জাহান শিলা প্রতিষ্ঠানের গোপন তথ্য বাইরে পাচার করেন এবং সহকর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের ভয়ভীতি দেখান। কেউ তার কর্মকাণ্ডের প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি ও মানহানির শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে।

সাবেক এমডি প্রকৌশলী এ.কে.এম ফজলুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিরুদ্ধে বর্তমান প্রশাসনের নাম ভাঙিয়ে কমিশন আদায়ের অভিযোগও উঠেছে। অনেক কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পান না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসব অভিযোগের বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম বলেন, “রাজনৈতিক সম্পৃক্ততা বা অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ থাকলে সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।”

অন্যদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

ওয়াসার সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের দাবি, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজী নুর জাহান শিলার বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ