বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

দু’র্নী’তির অ’ভিযোগ অনুসন্ধানের স্বার্থ: জাবি’র সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে এই নির্দেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। স্বামী, পুত্র ও অন্যদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আয় করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আবেদনে আরো বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম, তার স্বামী মো. আখতার হোসেন একজন আয়কর দাতা। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম এবং তার স্বামী মো. আখতার হোসেন কর্তৃক বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের সম্ভাবনা রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম এবং তার স্বামী মো. আখতার হোসেন এর নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশ জব্দ করা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ