শুক্রবার, জুলাই ৩, ২০২৬

যুগ্ম ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎কর কমিশনার মোরশেদ ও উপ কর কমিশনার শিহাবুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও উপ কর কমিশনার মো. শিহাবুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পৃথক পৃথক আদেশে এই নিষেধাজ্ঞা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে তারা সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই কার্যক্রম চলমান রয়েছে। মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলাম বিদেশে পালিয়ে গেলে যাচাই/অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনুসন্ধান বা যাচাই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও শিহাবুল ইসলাম বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ