
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
একই সঙ্গে বিপ্লব কুমারের ভাই প্রণব কুমার সরকার ও হোসনেয়ারা বেগমের বোন শাহানারা বেগমের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. রাসেল রনি নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

