
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন জারি করে বরখাস্ত করা হয় তাকে।
এর আগে ৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা টাকাসহ শামীমা ও তার সহযোগী (এনজিও) হাসিবুর রহমানকে আটক করেন। পরদিন ৭ অক্টোবর শামীমাকে গ্রেপ্তার দেখায় দুদক। গ্রেপ্তারের সাতদিন পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৭ অক্টোবর বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা গ্রেপ্তার করেছেন। সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ৭ অক্টোবর হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
গত ৭ অক্টোবর যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে মামলা করেন। তাতে শামীমা আক্তার ও হাসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

