
শুধু নিজের পরিবার নয়, শ্বশুর বাড়ির পরিবারেও ছিল না তেমন কোনো সম্পদ। অথচ হাসেম ডিসি অফিসে তৃতীয় শ্রেণির কর্মচারী চাকরি পেয়ে নিজের ও শ্বশুর বাড়ির পরিবারের ভাগ্য বদলে ফেলেছেন।ফরিদপুর ডিসি অফিসে (ভূমি অধিগ্রহণ শাখায়) ট্রেসার হিসেবে নিযোগ পাওয়ার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি।
অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে। দুদুকেও অভিযোগ রয়েছে। এর আগে দুর্নীতির দায়ে তাকে বরখাস্তও করা হয়।আবুল হাসেম ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জীবন শিকদারের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট হাসেম।
@kalerkantho

